বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আগামী শুক্রবার (১৭ মে) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
.png)
ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।