[ শিক্ষা ]
শাবিপ্রবিতে যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
বিদ্যুৎস্পৃষ্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আলমগীর মিয়া(৩৫) সিলেটের বিমানবন্দর থানার লাখাউরা বড়বাড়ী গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ফুডকোর্টের পাশে বিদ্যুতের কাজ করাকালীন তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, নিহত শ্রমিক বহিরাগত কন্ডাকটরের অধীনে ক্যাম্পাসের ফুডকোর্টের পাশে বিদ্যুতের কাজ করছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুতের সংযোগের কারণে তার মৃত্যু হয়েছে।
.png)
তিনি আরো বলেন, পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে। তার মৃত্যুর আসল আলামত জেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরিবারকে সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!