[ শিক্ষা ]
টানা ২৩ দিন বন্ধ থাকবে রাবি
ছবি: ডেইলি বাংলাদেশ
গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে ১৯ দিনের ছুটি পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছুটির আগে-পরের শুক্র-শনিবার মিলিয়ে আরো চারদিন ছুটি মিলিয়ে আগামী ৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত টানা ২৩ দিন ক্লাস ছুটি থাকবে।
পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ২৩ দিন ক্লাস ছুটি থাকবে। তবে অফিসসমূহ ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
তবে ছুটির মধ্যেও আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল আজহার ছুটির সঙ্গে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে এ বর্ধিত ছুটি দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!