ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গবেষকদের সম্মানি নিয়ে প্রতারণা, যা বললো ইউজিসি

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ৪ জুলাই ২০২৪
গবেষকদের সম্মানি নিয়ে প্রতারণা, যা বললো ইউজিসি
ফাইল ফটো

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির ফেলোশিপ পাওয়া গবেষকদের সম্মানি দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে। এটি সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে সন্দেহে রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সম্প্রতি একাধিক গবেষকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জিডি করেছে ইউজিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

ফেলোদের সম্মানি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে পাঠায় ইউজিসি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ফেলোদের অনুকূলে অফিস আদেশ জারির পর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলোরা অর্থ উত্তোলন করেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে ইউজিসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!