ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গিনেস বুকে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী অংকন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৬ জুলাই ২০২৪
গিনেস বুকে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী অংকন
ছবি: ডেইলি বাংলাদেশ

এক মিনিটে সর্বোচ্চ ফুটবলকে শূন্যে ভাসিয়ে পায়ের পাতা দিয়ে সর্বোচ্চ ২২০ বার স্পর্শ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন। আগের রেকর্ড ছিল ২১২ বার। 

ওয়েবসাইটে দেখা যায়, 'The Most Football (Soccer) Toe Taps in one minute' ক্যাটাগরি অর্থাৎ এক মিনিটে ফুটবলে সর্বোচ্চবার ট্যাপের রেকর্ডধারী হিসেবে নাম উঠেছে রাগীব শাহরিয়ার অংকনের। এক মিনিটে ২২০ বার ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেন। 

গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় তিনি এই রেকর্ড গড়েন। 

Advertisement

রেকর্ড গড়ার পর অংকন বলেন, এ রেকর্ড গড়তে পেরে আমি খুব খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি।

তার সহপাঠী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাইদ ইসলাম খান বলেন, অংকনকে দেখেছি যে কাজটিই করবে, তা খুবই মনোযোগ দিয়ে করবে। এ জন্যই সে সবক্ষেত্রে ভালো করে যাচ্ছে। অংকন আমাদের গর্বিত করেছে, সে বিশ্ব রেকর্ড করায় আমরা আনন্দিত। তার জন্য সবসময় শুভ কামনা।

রাগীব শাহরিয়ার অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নলছিটি পৌর শহরের হাই স্কুল সড়কে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!