[ শিক্ষা ]
জাতীয় বিশ্ববিদ্যালয়
মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৩০
ফাইল ফটো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৬৬ দশমিক ৩০ শতাংশ পরীক্ষার্থী।
রোববার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাত ৮টা থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.results.nu.ac.bd) ঢুকে এ ফলাফল জানতে পারবেন।
.png)
এ পরীক্ষায় ১ লাখ ৭৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেন ১ লাখ ১৮ হাজার ১২১ জন। পাসের হার ৬৬ দশমিক ৩০ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!