ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে মিলল অস্ত্র-মাদক

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১১ আগস্ট ২০২৪
ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে মিলল অস্ত্র-মাদক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। হলের দায়িত্বপ্রাপ্ত নেতা তাসফিক আল তৌহিদসহ ঐ হলের অন্য নেতাদের ২০১ থেকে ২২০ পর্যন্ত কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

রোববার (১১ আগস্ট) সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে শিক্ষার্থীরা। 

তল্লাশির সময় তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ইতঃপূর্বে ছাত্রলীগের এই নেতাকর্মীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতো, অত্যাচার করতো। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে এর বিচারের দাবি জানায়।

এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশ আসলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!