বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে টিএসসির সামনে এই বিক্ষোভ শুরু করেন।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লাসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলটি পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
.png)
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা - ‘বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে নারে’, ‘পেতে চাইলে মুক্তি- ছাড়ো ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবরার তোমায় মনে পড়ে- বন্যায় যখন মানুষ মরে’, ‘ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’ সহ নানা স্লোগান দিতে থাকেন।