ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষার্থীদের কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষার্থীদের কার্যক্রম দৃষ্টান্ত হয়ে থাকবে: ঢাবি উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ

বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্ব-স্ব উদ্যোগে ফান্ড কালেকশন এবং ত্রাণ সংগ্রহ করে চলছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবতার পাশে দাঁড়াতে তৎপর শিক্ষার্থী। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড মানবসেবার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রোববার (১ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহকৃত ত্রাণ বন্যার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর কালে এ মন্তব্য করেন।

ঢাবি উপাচার্য বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এসব সামাজিক কার্যক্রম মানবসেবার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের সারাবছর এ ধরনের স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা নির্বিশেষে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্য সবার প্রতি আহ্বান জানান।

Advertisement

এ সময় অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হস্তান্তরকৃত এসব ত্রাণ শিক্ষার্থীরা এসব ত্রাণসামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করবেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!