[ শিক্ষা ]
আইডিয়াল কলেজের সেই সাইনবোর্ডের এ কী হাল
ছবি: সংগৃহীত
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা একদিন আগের। মঙ্গলবার সংঘর্ষের এক পর্যায়ে আইডিয়াল কলেজে হামলা চালিয়ে কলেজটির সাইনবোর্ড খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বর্তমানে সাইনবোর্ডটি ছেঁড়া অবস্থায় পড়ে আছে ঢাকা কলেজের মাঠে।
বুধবার সরেজমিন দেখা গেছে, ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে আইডিয়াল কলেজের সাইনবোর্ড পড়ে আছে।
জানা গেছে, মঙ্গলবারের সংঘর্ষে আহত ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
.png)
এদিকে, পুনরায় সংঘর্ষ এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের ক্লাস বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ।
এর আগেও একবার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সেবারও আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে এনেছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!