ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সংবিধান সংস্কারের প্রসঙ্গে যা বললেন অধ্যাপক বিদিশা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সংবিধান সংস্কারের প্রসঙ্গে যা বললেন অধ্যাপক বিদিশা
ছবি: ডেইলি বাংলাদেশ

‘সংবিধান সংস্কারে সব শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও ভাবনাকে বিবেচনা করতে হবে। যেন মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও ভাবনার প্রতিফলন ঘটে। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

শনিবার ঢাবির সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘শিক্ষার্থী ভাবনা’ -এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠানিত ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক এক সেমিনার এ কথা বলেন।

Advertisement

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে। 

তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে সব শ্রেণি-পেশার মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও ভাবনার প্রতিফলন যাতে ঘটে, সেসব বিষয় বিবেচনা করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও মতামত গুরুত্ব সহকারে শোনা উচিত।

এ সময় শিক্ষার্থী ভাবনার আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাক ইবনে আয়ুব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের সহকারী অধ্যাপক জুবায়ের সোহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের শিক্ষার্থী হাসান আব্দুল্লাহ আলোচনায় অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!