[ শিক্ষা ]
আহত শিক্ষার্থীদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাবি উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঐ বার্তায় উল্লেখ করা হয়, হাসপাতাল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
.png)
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা ও চিকিৎসক উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!