রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রবেশদ্বার (বাইশ মাইল গেট) থেকে পদযাত্রা শুরু করে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে সমবেত হন তারা। এ সময় শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার এবং কাঠামোগত সংস্কারের স্লোগান দিতে থাকেন।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এসব ঘটনার দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখার জন্য জনতা জীবন দেয়নি। সমগ্র দেশে খুব দ্রুত সম্প্রীতি ফিরিয়ে আনতেই হবে, অন্যথায় বিপ্লব বেহাত হবে।
.png)
প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় জনতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।