ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে নিয়ামত

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৪
ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে নিয়ামত
ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একইবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম আলী রনি।

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সিফাত মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও প্রফেসর ড.আনোয়ারুল হক (স্বপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি সূত্রে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী ০১ (এক) বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হলো। ঐ কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, জেলা কল্যাণের সম্মানিত উপদেষ্টারা আমার মতো একজন নগন্য মানুষকে এ দায়িত্ব দেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেইসঙ্গে জেলা ছাত্রকল্যাণ সমিতিকে এগিয়ে নিতে আমার জেলার সিনিয়র-জুনিয়র ভাই-বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ইবি
লিংক সফলভাবে কপি হয়েছে!