[ শিক্ষা ]
বুটেক্সে আজও ক্লাস-ল্যাব বয়কট
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্সে) সাপ্লিমেন্টারী পরীক্ষার রুটিন প্রকাশ করাসহ ২ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-ল্যাব বর্জন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।
.png)
শিক্ষার্থীদের ২ দফা দাবি হলো
১ সাপ্লিমেন্টারী পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে।
২ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া আগের ২০ দফা দাবির আপডেট জানাতে হবে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাপ্লিমেন্টারী পরীক্ষার রুটিন প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা আমাদের ক্লাস-ল্যাব বর্জন কর্মসূচি চালিয়ে যাব। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা উপাচার্যের পদত্যাগের জন্য ক্যাম্পাসে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!