[ শিক্ষা ]
শাহজালান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশের পর অভিযোগ তদন্তে কমিটি
ছবি: সংগৃহীত
শাহজালান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহকারী গ্রন্থাগারিক আক্তারুজ্জামান রাসেল তার ব্যক্তিগত বদলীসংক্রান্ত অফিস আদেশ প্রধান গ্রন্থাগারিকের অফিসিয়াল মেইলে প্রচারের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এ অভিযোগ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর এ সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশে।
প্রকাশিত ঐ সংবাদটি ছিল, ‘শাবিপ্রবিতে অফিসিয়াল শৃঙ্খলা লঙ্ঘন: প্রশ্নবিদ্ধ কর্মকর্তা’।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক আক্তারুজ্জামান রাসেল তার ব্যক্তিগত বদলিসংক্রান্ত অফিস আদেশ শাবিপ্রবি লাইব্রেরিয়ানের অফিসিয়াল মেইল ব্যবহার করে প্রচারের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো।
.png)
কমিটিতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাতকে আহ্বায়ক করে গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমদ ও হিসাব দফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদকে সদস্য করে তদন্তের জন্য আদেশ জারি করা হয়। তদন্তের রিপোর্ট আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রদানের জন্য অনুরোধ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!