বুধবার এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার। তবে কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানতে পারেননি মহিউদ্দীন আহমেদ তালুকদার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের আওতাধীন ‘ইস্ট্যাবলিশমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
.png)
এর আগে ২০২২ সালে ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ ফোনের আওতায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছিল।