ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুবিতে মাদক-র‍্যাগিং বন্ধে চার নির্দেশনা প্রক্টরিয়াল বডির

কুবি প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৪৭, ২৪ অক্টোবর ২০২৪
কুবিতে মাদক-র‍্যাগিং বন্ধে চার নির্দেশনা প্রক্টরিয়াল বডির
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক ও র‍্যাগিং বন্ধে  শিক্ষার্থীদের উদ্দেশে ৪ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম ও সহকারী প্রক্টরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা হলো- বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নতুন ও পুরোনো কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেকোনো প্রকার হেনস্তা (র‍্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং) নিষিদ্ধ, পরিচয় পর্বের নামে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে জড়ো করে ম্যানার শেখানো সম্পূর্ণ নিষিদ্ধ, নবীন শিক্ষার্থী নিজেকে ভিক্টিম মনে করে এমন শারীরিক-মানসিক পীড়ন ও অশোভন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক- ক্রয়, বিক্রয় ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে উপর্যুক্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে নবীন শিক্ষার্থীকে প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: কুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!