বুটেক্সে আন্ত:বিভাগীয় ফুটবল ফাইনাল রোববার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আসুটেক্স প্রেজেন্টস ফুটবল ফিয়েস্তা ১.০’ এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার (৩ নভেম্বর)।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ফাইনাল ম্যাচটি বুটেক্স কেন্দ্রীয় মাঠে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
গত ২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মুখোমুখি হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় এবং পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ জয়ী হয়।
.png)
একইদিনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ। ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শ্যুট আউটে গড়ায় এবং ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৩-২ ব্যবধানে জয়ী হয়।
ফাইনাল ম্যাচটি সামনে রেখে বুটেক্স ক্যাম্পাসে চলছে টানটান উত্তেজনা। ক্যাম্পাসের দর্শকরা একটি প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল ম্যাচের আশাবাদ ব্যক্ত করছেন।