ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ববিতে ছাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৪, ২ নভেম্বর ২০২৪
ববিতে ছাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার
বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেফতার করেছে পুলিশ- ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২ টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।

বাসের ধাক্কায় নিহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

Advertisement

উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, আমরা চালককে গ্রেফতার করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ববি
লিংক সফলভাবে কপি হয়েছে!