ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মার্কেটে বেরোবি’র ৩ শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ১২ নভেম্বর ২০২৪
মার্কেটে বেরোবি’র ৩ শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় দোকানে ফোন ফেরত দিতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন রংপুর প্রেসক্লাব মার্কেটের কয়েকজন দোকানি। পরে ওই তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৭টায় রংপুর প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা পর রাত সাড়ে ৯টা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

আহত তিন শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের মাহাদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ সৌরভ ও ম্যানেজমেন্ট বিভাগের ১২তম ব্যাচের জামশেদ।

Advertisement

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম জানান, তার বন্ধু মাহাদি হাসান প্রেসক্লাব মার্কেটের একটি দোকান থেকে ৩০ হাজার টাকা দিয়ে একটি ফোন কেনেন। কিন্তু কয়েকদিন পর টের পান ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না, সেটি পরিবর্তন করা হয়েছে। পরে সেই দোকানে গিয়ে ফোনটি পরিবর্তন করে অন্য আরেকটি ফোন চান। কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হননি। পরে ২০ শতাংশ টাকা কমিশন বাবদ কেটে নিয়ে বাকি টাকা ফেরত চাইলে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীর ওপর হাত তোলেন। তার সঙ্গে থাকা সৌরভ ও জামশেদ নামে দুই শিক্ষার্থী মারধরের প্রতিবাদ করলে আশপাশের কয়েকজন দোকানদার মিলে তাদের তিনজনকে বেধড়ক মারধর করেন।

পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পুলিশ দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে সেনাবাহিনীর মেজর রেফায়েত ও রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম শিবলী কায়সার শিক্ষার্থীদের দাবি অনুযায়ী মার্কেটের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস প্রদান করলে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বিক্ষোভ
লিংক সফলভাবে কপি হয়েছে!