ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২০ নভেম্বর ২০২৪
বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এবার আবেদনের জন্য এসএসসিতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসিতে ৪.৫০ এবং এইচএসসিতে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

Advertisement

ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে প্রকাশ হবে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুটেক্স
লিংক সফলভাবে কপি হয়েছে!