ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সংবাদ সম্মেলনে যে হুঁশিয়ারি দিল তিতুমীর ঐক্য

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২ ডিসেম্বর ২০২৪
সংবাদ সম্মেলনে যে হুঁশিয়ারি দিল তিতুমীর ঐক্য
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন অনুষ্ঠিত হয় ‘তিতুমীর ঐক্য’।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজটির ছাত্র সংসদের সামনে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাব্বি। এ সময় কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা ৩ দফা দাবি উত্থাপন করেন।

Advertisement

দাবিগুলো হলো:

ক) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি হয়েছে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে।

খ) কমিটি প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজে এসে সরজমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে।

গ) কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করবেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে না নেয়া হলে পরবর্তী কর্মসূচির দিকে ধাবিত হবেন বলে ঘোষণা দেয় আন্দোলনকারীরা। 

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি করা হয়েছে মর্মে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!