সোমবার (১৬ ডিসেম্বর) কোন ট্রেনকে ঢাবি স্টেশনে স্টপেজ দেওয়া হয়নি।
এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক স্ট্যাটাসে এ সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে।
.png)
এতে বলা হয়, ১৬ই ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রী উঠানামা বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। অন্যান্য স্টেশনে যথারীতি বর্তমান সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
এর আগে গত ৮ ডিসেম্বর আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেলের স্টেশন বন্ধ থাকার কথা জানান।