[ শিক্ষা ]
আজ প্রকাশ হচ্ছে একাদশের দ্বিতীয় ধাপের ফল
ছবি: সংগৃহীত
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা শিক্ষার্থীদের ফল আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায় প্রকাশ করা হবে।
দ্বিতীয় ধাপের আবেদন কার্যক্রম গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
সূত্র জানায়, ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে ভর্তি নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রমের ভিত্তিতে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!