জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা থেকে টেলিফিল্মটির নামকরণ করা হয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। নির্মাতা জানান, ‘চুল তার কবেকার’ মূলত রোমান্টিক কাহিনির। সেই সাথে আছে হাস্যরসও। এতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন মিশু সাব্বির।
সারিকা ও মিশু সাব্বির ছাড়াও ‘চুল তার কবেকার’ টেলিফিল্মটিতে অনান্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খানসহ অনেকে।
.png)
প্রসঙ্গত, ‘চুল তার কবেকার’ টেলিফিল্মটি ছাড়াও দুটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন সারিকা। এবারের ঈদে প্রচারিত তার অভিনীত নাটক দুটি হচ্ছে ‘অন্যদিন’ ও ‘পোর্টেট’। দুটি নাটকে এ অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন জোভান ও সালাউদ্দিন লাভলু।
ডেইলি বাংলাদেশ/এনএ