[ বিনোদন ]
বিগ বসের ঘরেই অন্তরঙ্গ অভিনেতা-অভিনেত্রী, ভাইরাল ভিডিও!
সিদ্ধার্থ শুক্ল এবং রেশমি দেশাই
ফের বিতর্ক শুরু হল বিগ বস সিজন ১৩ নিয়ে। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সম্প্রচার চলাকালীনই নাকি অভিনেতা সিদ্ধার্থ শুক্ল নাকি অবাঞ্ছিতভাবে স্পর্শ করে এবং অন্তরঙ্গ হওয়ারও প্রস্তাব রেশমি দেশাইকে। সম্প্রতি এমনই অভিযোগ করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই।
তিনি অভিযোগ করেন, সিদ্ধার্থ শুক্ল নাকি তাকে স্পর্শ করেছেন বসের ঘরে। শোয়ের সম্প্রচার চলাকালীনই সহ-অভিনেতার বিরুদ্ধে জোরদার অভিযোগে সরব হন অভিনেত্রী। রেশমি যখন এই ধরনের অভিযোগ করছেন, তখন সিদ্ধার্থ এবং তার একটি পুরনো ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খুলেই বলা যাক তাহলে।
‘দিল সে দিল তক’ নামের মেগা ধারাবাহিকের একটি ক্লিপিংস সম্প্রতি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে কখনো রেশমি দেশাইয়ের কপালে আবার কখনো রেশমি চোখে চুম্বন করতে দেখা যায় সিদ্ধার্থকে।
.png)
ধারাবাহিকের স্বার্থেই ওই চুম্বন দৃশ্যে অভিনয় করেন রেশমি এবং সিদ্ধার্থ। কিন্তু টেলিভিশনের ওই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে অভিযোগের পরপরই সিদ্ধার্থ এবং রেশমির ওই অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!