ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অবশেষে কৃতি শ্যাননকে বিয়ে করলেন অর্জুন কাপুর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯, ৪ ডিসেম্বর ২০১৯
অবশেষে কৃতি শ্যাননকে বিয়ে করলেন অর্জুন কাপুর!
অর্জুন কাপুর এবং কৃতি শ্যানন

অবশেষে কৃতি শ্যাননকেই বিয়ে করলেন অর্জুন কাপুর। মারাঠি রীতি অনুযায়ী কৃতির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন তিনি।  কি অবাক লাগছে তো শুনে?

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সোমবার মুক্তি পায় ‘পানিপথ’ ছবির নতুন গান স্বপ্না হ্যায়। যেখানে মারাঠি রীতি অনুযায়ী কৃতি শ্যাননকে বিয়ে করতে দেখা যায় অর্জুন কাপুরকে। মারাঠি রাজ পরিবারের নিয়ম মেনে কৃতির সঙ্গে এই গানে সাতপাকে বাঁধা পড়তে দেখা যায় অর্জুন কাপুরকে।

এদিকে বর্তমানে বিয়ে করার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানান অর্জুন কাপুর। তিনি বলেন, বিয়ে করলে, সেটা সবাই জানতে পারবেন, লুকিয়ে করার কিছুই নাই।  সুতরাং বিয়ে নিয়ে এত রাখঢাকের কোনো বিষয় নেই বলে স্পষ্ট জানান পানিপথ অভিনেতা। 

Advertisement

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে মালাইকা অরোরার। এমনকী, মুম্বাইয়ের বিকেসি-তে একটি বিলাসবহুল ফ্ল্যাটও অর্জুন-মালাইকা কিনেছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। 

বিয়ের পর ওই ফ্ল্যাটে অর্জুন-মালাইকা একসঙ্গে সময় কাটাবেন বলেই মনে করতে শুরু করেন অনেকে। কিন্তু সমস্ত জল্পনার অবসান করে অর্জুন কাপুর স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে বিয়ে করছেন না তিনি।

‘স্বপ্না হ্যায়’ গানটি:-

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!