কলকাতার একটি টেলিভিশন চ্যানেলে নন-ফিকশন শোয়ে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। এই শোয়ের নাম ‘সুপার ফ্যামিলি’। নামেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই শো পুরোপুরি পারিবারিক। শোয়ের উপস্থাপনার দায়িত্বে থাকবেন এই নায়িকা। পাড়া, মহল্লা ঘুরে ঘুরে এই অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হবে।
অনুষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। তিনি বলেন, পাড়া-ক্লাব এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। এছাড়া, যেহেতু গেম শো, তাই এই শোয়ের মাধ্যমেই সাধারণ মানুষদের কাছাকাছি থাকা যায়। দর্শকদের মতামত বুঝতেও সুবিধা হয়। তাই এ অনুষ্ঠানটি নতুন অভিজ্ঞতা যোগ করবে বলে মনে করি।
.png)
প্রিয়াঙ্কার বলেন, শুটিংয়ের সময়টা বেশ ভালো। এ সময় সিনেমার কাজ এলে তাতে কোনো বাঁধার সৃষ্টি করবে না। তবে পারিবারিক শো হলেও এখানে পশ্চিমী পোশাকেই দেখা যাবে। তবে কবে থেকে এই শোর প্রচার শুরু হবে, তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে।
এদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘হৃদয় জুড়ে’। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। রফিক শিকদার পরিচালিত ছবিটি চলতি মাসের শুরুতে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বৃহস্পতিবার এ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হবে।