ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ছেলের বউকে অর্ধকোটি টাকার ফার্নিচার উপহার দিলেন ডিপজল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২০
ছেলের বউকে অর্ধকোটি টাকার ফার্নিচার উপহার দিলেন ডিপজল
ফাইল ছবি

আগামী ৩০ সেপ্টেম্বর ঘরোয়া পরিসরেই ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ডিপজল। করোনার কারণেই এমন আয়োজন করা হচ্ছে। আর সেই আয়োজনে দুই পরিবারের লোকজনই উপস্থিত থাকবেন।

তবে পুত্রবধুকে উপহার দিলেন তিনি দু’হাত খুলে। এই অভিনেতার পারিবারিক সূত্র গণমাধ্যমে জানিয়েছে, ছেলের বউকে তিনি অর্ধকোটি টাকারও বেশি উপহার দিয়েছেন। শনিবার রাজধানীর একটি ফার্নিচারের দোকান থেকে অর্ধকোটি টাকার ফার্নিচার কিনে ছেলের বউকে উপহার হিসেবে দিচ্ছেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি।

Advertisement

চলচ্চিত্রপাড়ায় ‘দানবীর’ হিসেবে খ্যাতি রয়েছে ডিপজলের। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পিকনিক, ঈদ-পার্বনে দু হাত খুলে দান করে থাকেন তিনি। করোনা মহামারির শুরু থেকেও ডিপজল নানাভাবে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!