ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্বামীকে দায়ী করে আত্মহত্যার হুমকি দিলেন তমা মির্জা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ২৭ ডিসেম্বর ২০২০
স্বামীকে দায়ী করে আত্মহত্যার হুমকি দিলেন তমা মির্জা
তমা মির্জা (বামে) এবং তার স্বামী হিশাম (ডানে)

বছর শেষে নিজের সংসার জীবন নিয়ে বেশ আলোচনায় উঠে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। হানিমুনের পর দেশে ফিরে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী হিশাম বাড্ডা থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। 

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর মামলা করেন এই অভিনেত্রীর স্বামী হিশাম চিশতী। যদিও মামলা করে কানাডা চলে গেছেন হিশাম। সেখানে বসেই তমা মির্জার বিরুদ্ধে করেছেন নানা অভিযোগ। এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন তমা। সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। এ সময় স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তমা মির্জা বলেন, এরপর যদি হিশাম আমার আর কোনো ব্যক্তিগত ছবি বা বিষয় নিয়ে বাড়াবাড়ি করে বা প্রকাশ করে তাহলে আমি যদি আত্মহত্যা করি তার জন্য হিশাম দায়ী থাকবে।

ফেসবুক লাইভে তিনি বলেন, হিশাম ফেসবুকে আমাকে নিয়ে নোংরা পোস্ট দিত। সে আমার কাছে এসবের জন্য মাফও চেয়েছে। বলেছে, আর কখনো আমাকে নিয়ে বাজে পোস্ট করবে না। তার পছন্দের আইনজীবীর মাধ্যমেই আমি ডিভোর্স দিতে গিয়েছিলাম। কিন্তু সে আইনজীবীর অফিসেও মারামারি করেছিল। সেখানে তার ছোট ভাই ছিল। সেই ফুটেজ পুলিশের কাছে আছে।

Advertisement

প্রসঙ্গত, ২০১০ সালে এম বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার। ‘২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতিকে বিয়ে করেন তমা মির্জা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!