ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ অভিনেতা, আমরণ অনশনে শামীম হাসান!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২১
স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ অভিনেতা, আমরণ অনশনে শামীম হাসান!
ছবি: সংগৃহীত

স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরণ অনশন করছেন অভিনেতা শামীম হাসান সরকার। তিনি একাই অনশন করছেন না তার সঙ্গে তার বন্ধুরাও অনশন করছেন। ১০ দফা দাবিতে রাস্তায় নেমেছেন তারা। অন্য এক ছবিতে দেখা যায়, তার কপাল ও মুখে ব্যান্ডানা বাঁধা। আর তাতে লেখা- বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়। 

তবে এমন ঘটনা বাস্তবে নয় বরং নাটকের একটি দৃশ্যে। ‘বাঘ বন্দি বিড়াল’ শিরোনামের একটি নাটকে এমন ঘটনা দেখা যাবে। এটি নির্মাণ করছেন সহিদ উন নবী। ‘বাঘ যখন বিড়াল’ নাটকের সিক্যুয়েল এটি।

আগের মতো এবারো নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শামীম হাসান সরকার ও সালহা খানম নাদিয়া। আগের নাটকে স্ত্রীর সামনে ‘বিড়ালের’ মতো আচরণ করতেন শামীম হাসান। তবে নতুন সিক্যুয়েলে অনেকটা বদলে গেছেন তিনি।

Advertisement

নাটকটি প্রসঙ্গে সালহা খানম নাদিয়া বলেন, খুবই মজার একটি কাজ হচ্ছে। গত পার্টে শামীম হাসান সরকার স্ত্রীকে দেখে প্রচন্ড ভয় পেত। কিন্তু নতুন এই পার্টে প্রেক্ষাপট অনেকটা বদলে যাবে। সবাইকে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি।

নির্মাতা সহিদ উন নবী জানান, ভালোবাসা দিবসে ‘বাঘ বন্দি বিড়াল’ নাটকটি অবমুক্ত হবে গোল্লাছুট’র ইউটিউব চ্যানেলে। পাশাপাশি এটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!