ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এক বুবলীর তিন রূপ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ২৬ মে ২০২১
এক বুবলীর তিন রূপ
ফাইল ছবি

ঢালিউড কিং শাকিব খানেট সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি। ‘লিডার, আমিই বাংলাদেশ’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন ছোট পর্দার নির্মাতা তপু খান।

এই সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক প্রকাশ পায় গত ২১ মে। যেখানে নতুন রূপে হাজির হন শাকিব খান। এরপর থেকে শাকিব-বুবলির ভক্তরা অপেক্ষায় ছিলেন সিনেমায় বুবলীর লুক দেখার জন্য।

অবশেষে সোমবার (২৪ মে) বিকেল ৪টায় প্রকাশিত হলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলির ফার্স্ট লুক।

Advertisement

যেখানে দেখা যাচ্ছে তিনটি ছবির একটি কোলাজে হাজির হয়েছেন বুবলি। তিনটি ছবিতেই আলাদা আলাদা পোশাকে দেখা যাচ্ছে তাকে। ছবিগুলোতে সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন বুবলি। যা থেকে নেটিজেনরা ধারণা করছেন এই সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে বুবলীকে।

এদিকে গতকাল (২৫ মে) থেকে উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত মহরতের মধ্য দিয়ে শুরু হয় ছবির শুটিং।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!