ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রথমবার শাকিবহীন বুবলী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ৬ জুন ২০২১
প্রথমবার শাকিবহীন বুবলী
ফাইল ছবি

চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে খ্যাতি পেয়েছেন শবনম বুবলী। শাকিব-বুবলী বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন। এ পর্যন্ত শাকিব খানের সঙ্গে বুবলীর ছয়টি সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এবারই প্রথম শাকিব খানকে ছাড়া সেন্সরে গেল বুবলির সিনেমা।

সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ সিনেমার শুটিং শেষ করেছেন বুবলী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমা সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।

গত বছরের শুরুর দিকে প্রথবার শাকিবের বাইরে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

Advertisement

এদিকে, বুবলী বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘আমিই বাংলাদেশ: লিডার’ সিনেমার কাজ করছেন। সিনেমাটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা তপু খান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!