তিনি জানান, চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের পৃথক দুটি মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরীমনি ও রাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, মাদকের দুটি মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া রাজের পর্নোগ্রাফির একটি মামলা আমাদের কাছে আছে। সেটি তদন্তে কাজ চলছে।
.png)
বুধবার বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।
এরপর আলোচিত এ নায়িকাকে আটক করে নিয়ে যাওয়া হয় র্যাবের সদরদফতরে। সেখানে র্যাবের মুখোমুখি হন পরীমনি। রাতভর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
এছাড়া ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান চালায় র্যাব। পরে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, ফরেনবডি উদ্ধার করা হয়।