যদিও বুবলীর বিষয়টি একটু ব্যতিক্রম। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম করতে দেখা গেছে তাকে। ফেসবুকে যোগব্যায়ামের কিছু ছবিও প্রকাশ করেছেন তিনি।

.png)
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। তাতে দেখা যায়— মাথার চুল বেণি করা, তাতে গোছা একটি ফুল। পরনে ইয়োগার পোশাক। এমন সাজপোশাকে নানা ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে ভক্তদের স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়েছেন এ নায়িকা। পরে যোগব্যায়ামের বিষয়টি নিয়ে বুবলী বলেন, করোনা সংকটের মধ্যে আমাদের সময় কাটছে। লকডাউনে বেশ কিছুদিন বাসায় থেকেছি। এই সময়ে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। শারীরিক সুস্থতার পাশাপাশি আমার মনে হয় মানসিক প্রশান্তিটাও খুব দরকার। এজন্য ইয়োগার বিকল্প নেই।

বুবলী এই মুহূর্তে শুটিং করছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির। শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। শুটিং শুরু করেছেন তালাশ নামে আরো একটি ছবির। এছাড়াও 'চোখ', 'ক্যাসিনো ' ও ‘বিদ্রোহী’ মুক্তির অপেক্ষায় আছে।