[ বিনোদন ]
অঞ্জনা এবার বললেন, পরিমনির পাশে ছিলাম আছি এবং থাকবো
অঞ্জনা এবং পরীমনি
চিত্রনায়িকা পরীমনি আজ মঙ্গলবার জামিন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। নিজের ফেসবুক ওয়ালে পরীর সঙ্গে একটি ছবিসহ স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।
অঞ্জনা লিখেছেন, আলহামদুলিল্লাহ পরীমনির জামিন মঞ্জুর। সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরো সুন্দর করবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সু-অভিনয় দিয়ে আমি এই আশীর্বাদ করি। পরীমনির পাশে আমি সবসময় ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো।

.png)
তিনি আরো লিখেছেন, পরীকে নিয়ে আমার দেয়া স্ট্যাটাসগুলো এখনো আমার প্রোফাইলে আছে সবগুলো পজিটিভ আমি ওর পক্ষেই লিখেছি। কেউ বিভ্রান্তমূলক কমেন্ট করার আগে স্ট্যাটাসগুলো দেখে আসবেন আশা করি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট গ্রেফতার হওয়ার পরপরই পরীমনির পাশে না দাঁড়িয়ে তার সদস্যপদ স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতি। ঘটা করে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঞ্জনা পরীমনির সমালোচনাও করেছিলেন।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!