ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হলিউডে নতুন যাত্রা শুরু দীপিকার, অভিনয়ের সঙ্গে অন্য দায়িত্ব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ৩১ আগস্ট ২০২১
হলিউডে নতুন যাত্রা শুরু দীপিকার, অভিনয়ের সঙ্গে অন্য দায়িত্ব
দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন আবারো হলিউডে পাড়ি দিচ্ছেন। একটি রোম্যান্টিক কমেডি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ইরস কর্পোরেট গ্লোবাল কর্পোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে সিনেমাটি। আর এই সিনেমায় দীপিকা শুধু অভিনয় করবেন না। এর মাধ্যমে হলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে তার। 

দীপিকার প্রযোজনা সংস্থা কা প্রোডাকশনস সিনেমাটির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবে। দীপিকা জানান, বিশ্বজুড়ে ভালো এবং অর্থবহ সিনেমা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। তাই এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। একইভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও দীপিকাকে পেয়ে আনন্দিত।

২০২০ সালে ‘ছপক’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছিলেন দীপিকা। হলিউডের সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর পুনর্নির্মাণের কথাও ঘোষণা করেন তিনি। রবার্ট ডি নিরো যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। অ্যান হ্যাথওয়ে অভিনীত চরিত্রে থাকবেন দীপিকা নিজে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!