ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বেঁচে থাকার তাগিদ ছিল না আমার, অকপট দীপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০০:২৭, ১২ সেপ্টেম্বর ২০২১
বেঁচে থাকার তাগিদ ছিল না আমার, অকপট দীপিকা
দীপিকা পাড়ুকোন

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে প্রতি শুক্রবারই কিছু না কিছু চমক থাকে। এই শুক্রবারের পর্বে বিগ বি-র আসরে এসেছিলেন দীপিকা পাড়ুকোন এবং ফারহা খান। বিগত কয়েক দিন ধরেই নেটমাধ্যমে এই পর্বের বিভিন্ন প্রোমো নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এই টুকরো টুকরো ভিডিও নিয়ে দর্শক তথা অনুরাগীদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। 

এই বিশেষ পর্বের একের পর এক প্রোমো প্রকাশ পেয়েছে। আগেই বোঝা গিয়েছিল যে অনেক মজার গল্প শোনা যাবে এই পর্বে। কিন্তু সোনি’র ইনস্টাগ্রাম থেকে মুক্তি পাওয়া সাম্প্রতিকতম প্রোমোর ভিডিওয় দীপিকার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা বলতে দেখা গেল প্রকাশ-কন্যাকে।

ভিডিওয় অমিতাভ তার অতিথিদের কাছে এই খেলায় অংশ নেওয়ার কারণ জানতে চান। দীপিকার জীবনের একটি দীর্ঘ সময় মানসিক অবসাদে কেটেছে। অমিতাভের প্রশ্নের উত্তরে নিজের জীবনের সেই সময়ের কথা বলেন তিনি। অবসাদ কাটিয়ে ওঠার পরেই তিনি একটি সংগঠন তৈরি করেন, যার সূত্রে তিনি মানসিক অসুস্থতা এবং সার্বিকভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে চলেছেন। 
নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে দীপিকা বলেন, কাজে যেতে ইচ্ছা করত না আমার। কোথাও যাওয়ার, কারো সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা ছিল না। জানি না আমার এইটা বলা উচিত হবে কি না, কিন্তু নিজের মধ্যে বার বার বেঁচে থাকার তাগিদের অভাব অনুভব করেছি আমি।

Advertisement

দীপিকা সেই সময়ে ফারহা খানের সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’-এ কাজ করছিলেন। ফারহা দীপিকার কথা শুনে বলেন যে তার কোনো ধারণাই ছিল না যে দীপিকা তখন এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!