ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘রা ওয়ানের’ শাহরুখকে মনে করালেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২১
‘রা ওয়ানের’ শাহরুখকে মনে করালেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রা ওয়ান’। ১০ বছর আগে মুক্তি পায় সিনেমাটি। এই সিনেমায় দেখা গিয়েছিল শাহরুখ-কারিনা জুটিকে। রা ওয়ান সিনেমার একটি পোস্টার ছিল শাহরুখ কারিনাকে কোলে করে নিয়ে আসছেন। 

এটা রাওয়ান চলচ্চিত্রের আইকন পোস্টার হিসেবে স্থান করে নেয়। এখানে লাল শাড়ি পরিহিত কারিনা নিস্তেজ অবস্থায় শাহরুখের কোলে পড়ে ছিলেন।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একই পোজে জায়েদ খানের একটি ছবি। 

Advertisement

যেখানে তাকে দেখা যায় বিধ্বস্ত; কিন্তু অত্যন্ত সাহসী ভূমিকায়। এক করুণ পরিস্থিতির মুখোমুখি হয়ে কোলে করে নিয়ে আসছেন নায়ক জায়েদ। সেই ছবিতে লাল শাড়ি পরিহিত নবাগত নায়িকা স্নিগ্ধা নিস্তেজ অবস্থায় জায়েদের কোলে পড়ে ছিলেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে এই ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন জায়েদ খান। ছবিটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে। ছবিটির এই অ্যাকশনকে নেটিজেনরা শাহরুখ খানের সেই পোস্টারের সঙ্গে মেলাচ্ছেন।

এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন, এই ছবির জন্য আমাকে লুক পরিবর্তন করতে হয়েছে। নির্মাতা প্রকৃত অভিনেতাকে বের করে নিয়ে আসছেন। প্রতিনিয়ত এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। সোনারচর ছবিটি হবে অন্য রকম, একজন অন্য জায়েদ খানকে পাবে দর্শকরা।

গত ১৫ সেপ্টেম্বর সকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে ‘সোনার চর’ সিনেমার দৃশ্যধারণ। এই সিনেমায় অভিনয়ের জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন তারকা অভিনেত্রী মৌসুমী, ওমর সানী এবং জায়েদ খান। এত দিন ছবির নায়িকা, অর্থাৎ জায়েদ খানের বিপরীতে কে অভিনয় করছেন, সেটা নিয়ে ছিল সংশয়। সেই জটিলতা কাটিয়ে সোনার চর সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে স্নিগ্ধার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!