২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি-ওয়েবার। পরবর্তীতে অনাথাশ্রমের পক্ষ থেকেই এই তথ্য দেওয়া হয় যে নিশাকে তার আগে ১১টি পরিবার প্রত্যাখ্যান করেছিল তার গায়ের রঙের জন্য। অনাথাশ্রম জানিয়েছিল, দম্পতিরা সচরাচর শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবে দত্তক নেন। আর সে সবের জন্য বাদ পড়ে যাচ্ছিল নিশা।
কিন্তু এক সময়ের পর্ন-তারকা এবং বলিউড অভিনেত্রী সে সবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে নিজের সন্তানের স্থান দিয়েছেন। নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরো দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি।
.png)
তিন সন্তানের বিভিন্ন ছবি বার বার উঠে আসে সানির ইনস্টাগ্রামে। সানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিশা যে তার দত্তক কন্যা, সে কথা তার কাছ থেকে লুকিয়ে রাখতে চান না।