শাবনূরের ফেসবুক পেজ, ইউটিউব ও ইনস্টাগ্রাম গায়েব
দীর্ঘদিন পর সম্প্রতি চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভক্ত-শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিলেন।
তবে শুরু করতেই হ্যাকারদের কবলে হোঁচট খেয়েছেন শাবনূর। এরই মধ্যে তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। শুধু ফেসবুক আইডিটি শাবনূরের নিয়ন্ত্রণে রয়েছে।
আর তার ফেসবুকেই চরম বাজে অভিজ্ঞতার খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা। তাই আজকের পর থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।
.png)
ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর। কিছুদিন আগে ফেসবুক পেইজে লাইভে আসেন নায়িকা। সেখানে জানান, ভালো গল্প ও আয়োজনের সিনেমার প্রস্তাব পেলে আবারো কাজ করবেন তিনি।
এর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির কথা নিশ্চিত করেন শাবনূর। জানান, পারিবারিক জীবনের কলহের কথা।