সে খবর প্রকাশ্যে আসতেই আরিয়ানের বাবার কাছে ফোনের বন্যা। বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেট্টি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়া প্রমুখ সোমবার থেকেই শাহরুখকে ফোন করে চলেছেন।
কয়েকজন শিল্পী আরিয়ানের গ্রেফতারের খবর পাওয়ার পর টুইটারে শাহরুখের প্রতি সহানুভূতি জানিয়েছেন। পূজা ভাট টুইটারে শাহরুখকে উল্লখ করে লিখেছেন, আমি আপনার সঙ্গে আছি। জানি, এ কথাটিতে বিশেষ কোনো লাভ আপনার হবে না। কিন্তু মনে হল, তাই বললাম। এই কঠিন সময় আপনি পেরিয়ে যেতে পারবেন বলে আমার বিশ্বাস।
.png)
সুনীল শেঠি টুইট করেছিলেন, তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। এবার ছোট ছেলেটিকে একটু নিঃশ্বাস নিতে দিন।
পরিচালক হানসাল মেহতা, ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে শাহরুখের সহ-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তিও তাদের সমর্থন জানিয়েছেন।
রোববার রাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পরেই সালমান খান শাহরুখের বাড়িতে ছুটে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় সালমান-সহোদরা প্রযোজক আলভিরা খান ‘মান্নাত’- এ গিয়েছিলেন।