ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইভ্যালি কাণ্ড: প্রয়োজনে আইনের আওতায় আনা হতে পারে তাহসান-ফারিয়াকেও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ১১ অক্টোবর ২০২১
ইভ্যালি কাণ্ড: প্রয়োজনে আইনের আওতায় আনা হতে পারে তাহসান-ফারিয়াকেও
ফাইল ছবি

সম্প্রতি আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে প্রতারণার সঙ্গে যদি শিল্পী তাহসান ও শবনম ফারিয়ার দায় থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছে সিআইডি। সোমবার (১১ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে সিআইডি এ কথা জানায়।

গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন অভিনেত্রী শবনম ফারিয়া। তবে জানা গেছে, তার বেতনের অধিকাংশই রয়ে গেছে বকেয়া।

গত ১০ মার্চ অনলাইনে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয় তাহসানকে। তিনি শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকে প্রতিষ্ঠানটি বিতর্কিত কর্মকাণ্ড ও গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় তোপের মুখে পড়তে থাকে। সবদিক বিবেচনা করে মে মাসের মাঝামাঝি সময় ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান।

Advertisement

গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!