অন্যদিকে বড়পর্দার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। তিনিও ব্যস্ত কম নয়। দুই বাংলার সিনেমার শুটিংয়ের কারণে টাইট শিডিউল তার। আর যার কারণে ‘শুনিন’ সিনেমাটিও ছাড়তে হয় অভিনেত্রীর।
কিন্তু পরিবার কি আর ব্যস্ততা মানে। আর এ কারণেই বোনের ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেন এই নায়িকা। আর তার সঙ্গে এলেন আরফান নিশোও। বনানীতে এলেন ফারিয়ার বড়বোন মারিয়া মৃত্তিক ও দুলাভাই ফয়সালের ব্যবসার নুতন শাখা উদ্বোধন করতে। মজার বিষয় হচ্ছে উদ্বোধনের এ আয়োজন উভয়ই আসেন ব্রাইডাল সাঁজে। পুরো আয়োজনটিই বিয়ের আসরের মতো করেই সাজানো হয়। নিশো-ফারিয়াকে ঘিরে বর-কনেকে সাজানোর সব পসরা সাজানো ছিলো এতে।
.png)
শুক্রবার সন্ধ্যার এই আয়োজনটি ছিলো রাজধানীর বনানীতে জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জ-এর ওপেনিং অনুষ্ঠান। যাতে নিশো-ফারিয়া হাজির হন প্রধান অতিথি হিসেবে। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কণা, দেশসেরা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।
এ আয়োজনে নিশো হাজির হয়ে বলেন, ফারিয়া তো আমাদের পরিবারের মানুষ। এবার আমি এসেছি ফারিয়ার বোনের উদ্যোগকে উৎসাহ দিতে। এ সময় মঞ্চে নানা বিষয় নিয়ে খুনসুটি হয় ফারিয়া ও নিশোর মধ্যে। হয় ফ্যাশন শোও।
জেকে ব্রাইডাল লাউঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া। নিজের তারকা বোনের সঙ্গে আফরান নিশোসহ অন্য তারকাদের পেয়ে উচ্ছ্বসিত মারিয়া। বলেন, আমি কৃতজ্ঞ, তাদের সরাসরি শুভেচ্ছা পেয়ে। আমরা চেষ্টা করছি রুচিশীল মানুষদের জন্য পৃথিবীখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে এই শো-রুমটি সাজাতে। এখানে পাওয়া যাবে অরিজিনাল ডিজাইনের গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, সেরোয়ানিসহ ব্রাইডাল ধাঁচের সব ধরনের পোশাক।