ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নাসিরের প্রাক্তন প্রেমিকা সুবাহ বললেন- নারীলোভী পুরুষ কখনোই সুখী হ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২, ১৯ নভেম্বর ২০২১
নাসিরের প্রাক্তন প্রেমিকা সুবাহ বললেন- নারীলোভী পুরুষ কখনোই সুখী হ
সুবাহ শাহ হুমায়রা

২০১৮ সালে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার একটি ভিডিও তুমুল আলোচনায় ছিলো সেসময়। যে ভিডিওতে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। নাসির-সুবাহ’র সেই আলোচিত প্রেমের ইতি ঘটেছে বেশ আগেই। 

চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। অন্যদিকে এই ক্রিকেটারের স্মৃতি ভুলে নতুন প্রেমে মজেছেন সুবাহ। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী। নাসিরের অধ্যায় সামনে এলেই পুরনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েন না সুবাহ। 

এছাড়াও নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও প্রকাশ করতেও দেখা যায় তাকে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, একটা বাস্তব, লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হয় না।

Advertisement

তার সেই স্ট্যাটাসে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করেছেন। তৌফিক খান নামে একজন জানতে চেয়েছেন, তুমি কোনটা? জবাবে সুবাহ লিখেছেন, আমি কোনটা তা সবাই জানে। লোভী হলে সবাই দেখতেই পারতো। আমি যেমন ছিলাম তেমনই আছি।

সপ্তাহ খানেক আগে (১১ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুবাহ লিখেছেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন যত্নশীল পুরুষ উত্তম!

এর আগের পোস্টে (১০ নভেম্বর) তিনি লিখেছেন, কামড়াকামড়ি করে একটা সম্পর্ক টিকায়ে রাখার চেয়ে বিচ্ছেদ শ্রেয়। সম্পর্কের শ্রদ্ধা, বিশ্বাস ও অস্তিত্বের জায়গা নষ্ট হয়ে যাওয়ার পরও যারা সেটা মানতে পারে না, তাদের চেয়ে হিপোক্রেট আর কোনো মানুষ নেই। আর যারা বিচ্ছেদের পর ‘সে আমাকে ভালোবাসলো না কেন’ এবং ‘সে ছেলে বা মেয়ে প্রতারক ছিল, সে ভালো ছিল না’ এই দুই নৌকায়ই পা দিয়ে চলে, তারা হলো সবচেয়ে বড় সুবিধাবাদী।

এদিকে তিন বছর আগে নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের বর্তমান অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে সুবাহ লিখেছেন, সেদিন যদি তুমি একটাবার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো দুই বাচ্চার মায়ের কাছে তোমার ধরা খেতে হতো না! আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না। তুমি মুখে যতই হাসো, কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি তুমি ভালো নেই। তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে।

প্রসঙ্গত, নাসির-সুবাহর সম্পর্ক নিয়ে কম সমালোচনা ও ট্রল হয়নি। সেই ঘটনার পর ব্যাপক পরিচিত পান সুবাহ। সিনেমায় গান করতে এসে নায়িকা হয়ে গিয়েছেন। রীতিমতো চারটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন। যদিও কোনোটিই এখনো মুক্তি পায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!