ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে গেলেন মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:২৩, ২৪ নভেম্বর ২০২১
স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে গেলেন মাহি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন সদ্যই। বিয়ের পরে নায়িকার জন্মদিন বেশ ঘটা করেই উদযাপন করে সারপ্রাইজ দেন তার স্বামী রাকিব। তবে এরচেয়েও চমকপ্রদ ঘটনা প্রথমে মাহিয়া মাহি দিয়েছেন। রাকিবের জন্মদিনের সারপ্রাইজ হিসেবেই উপহার দিয়েছেন ‘বিয়ে’।

তবে এসবকে সাবেক করে দিয়ে ওমরাহ হজ পালন করতে গেলেন এই দম্পত্তি। মাহি বুধবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন। আর এই ঘোষণা জানান দেওয়ার সময় যে ছবি ব্যবহার করেছেন তার সবকটিতেই স্বামী রাকিবকে টুপি পরিহিত ও নিজেকে বোরকা ও নেকাবে আচ্ছাদিত করেছেন নায়িকা।

Advertisement

ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ তে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।

মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!