ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সৃজিত ছাড়া একা ঘুরছেন মিথিলা, কি হলো তাদের?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৬, ২৭ নভেম্বর ২০২১
সৃজিত ছাড়া একা ঘুরছেন মিথিলা, কি হলো তাদের?
রফিয়াত রশিদ মিথিলা

অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন কলকাতার পরিচিত মুখ। শুধু তাই নয় কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিতে ঘরণীও এই রমণী। তাদের বিয়ের পরেই দু’জন ঘুরতে গেলে একসঙ্গেই যেতেন। কিন্তু এবার এমন কি হলো যে একাই ঘুরতের বেরিয়ে গেলেন নায়িকা। 

আসল ঘটনা হলো ‘শেরদিলের’ শুটিংয়ে ব্যস্ত পরিচালক সৃজিত মুখার্জি। এরই মাঝে সোলোট্রিপে বেরিয়ে পড়েছেন সৃজিতের ঘরণী অভিনেতা রফিয়াত রশিদ মিথিলা। তুরস্কের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদ ও আয়া সোফিয়া দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন থেকে ফেরার পথে বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থান করছেন তিনি। ইস্তাম্বুল শহর এবং শহরের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখছেন জনপ্রিয় এ অভিনেত্রী।  

Advertisement

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদের সামনে দাঁড়িয়ে সেলফিবন্দি হয়েছেন মিথিলা। 

ছবিটিতে দেখা যাচ্ছে, মিথিলার মাথায় হিজাব। চোখে চশমা। ঠোঁটে হালকা লিপস্টিক। তার পেছনে অনেক দর্শনার্থী। মুগ্ধতা প্রকাশ করে ক্যাপশনে মিথিলা লিখেন, আয়া সোফিয়া ও নীল মসজিদ দেখে মুগ্ধ।

সুলতান আহমেদ (দ্বিতীয় সুলতান) যুদ্ধে পরাজিত হওয়ার পর নীল মসজিদটি নির্মাণ করেছিলেন। নির্মাণের ৪০০ বছর পরও সৌন্দর্যের আলো ছড়াচ্ছে এটি। 

মূলত কিছুদিন আগে পেশাগত কাজে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গিয়েছিলেন মিথিলা। সেখানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সেখান থেকেই তুরস্কে গিয়েছেন। তারই ফাঁকে নিজের জন্য সময় বের করে তুরস্কের ইস্তাম্বুলে দর্শনীয় স্থাপনা ঘুরে দেখছেন। 

পাশাপাশি স্থানীয় খাবার চেকে দেখতেও ভুল করছেন তিনি। আর সেই অভিজ্ঞতা কিছুটা হলেও তার ভক্তদের সঙ্গে শেয়ার করলেন এই অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!