বুধবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহি স্ট্যাটাসে লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বৌ’ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বৌ’ এর জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।
.png)
‘মাফিয়া’ নামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করেছিলেন ইমন-মাহি। তবে সেটি এখনো মুক্তি পায়নি। ইমন-মাহির জুটি হিসেবে কাগজের বৌ ছিল দ্বিতীয় ওয়েব ফিল্ম।
এদিকে ওমরাহ শেষে মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক মুডে ছবিতে ধরা দেন মাহি। তার শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন নায়িকা। বিকালের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালি প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখেছেন এই জুটি।