ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পার্টিতে বউ বদল করলেন সৃজিত, খুশি মিথিলাও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২০ ডিসেম্বর ২০২১
পার্টিতে বউ বদল করলেন সৃজিত, খুশি মিথিলাও
ছবি: সংগৃহীত

‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এল সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ...’।

রোববার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এভাবেই লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্য়ায়। এর সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ছবি। এতে দেখা যায়, মিথিলার সঙ্গে শ্রীজাত অন্যদিকে দূর্বার সঙ্গে সৃজিত!

দুই জনপ্রিয় দম্পতি সৃজিত মুখোপাধ্যায়-রাফিয়াত রশিদ মিথিলা এবং শ্রীজাত বন্দ্যোপাধ্য়ায়-দূর্বা বন্দ্যোপাধ্য়ায়ের এমন ছবিতে মজা লুটছেন সবাই। অনেকে বলছেন, বউ অদল-বদল করে নিয়েছেন দুজনে! ছবিতে দেখা যাচ্ছে মিথিলার সঙ্গে শ্রীজাত অন্যদিকে দূর্বার সঙ্গে সৃজিত।

Advertisement

শ্রীজাত ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে পুরো বিষয়টাই মজার ছলে করেছেন তিনি। নিজেদের মধ্যে মজা এবং খুনসুটিতে মেতে উঠেছেন তারা। মূলত কোনো পার্টিতে এই ছবি তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!